১০ ডিসেম্বর (বুধবার) সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে “ফাউন্ডেশন অফ সোশ্যাল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স হিউম্যান রাইটস” কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ উদ্যাপন। অনুষ্ঠানটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সফল। মানবাধিকারের গুরুত্ব এবং এর সুরক্ষায় করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মোঃ মাহফুজুর রহমান। তাঁর মূল্যবান বক্তব্যে তিনি মানবাধিকারের সর্বজনীনতা এবং আধুনিক সমাজে এর প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তিনি বলেন, “মানবাধিকার শুধু আইনের বিষয় নয়, এটি প্রতিটি মানুষের নৈতিক দায়িত্বও বটে।”
অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাইফুল ইসলামের প্রতিনিধি হিসাবে সহকারী ভূমি অফিসার সাভার, আব্দুল্লাহ আল আমীন। তিনি তাঁর বক্তব্যে মানবাধিকার সুরক্ষায় স্থানীয় প্রশাসনের ভূমিকার ওপর জোর দেন এবং এই ধরনের আয়োজনের প্রশংসা করেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সভাপতি জনাব মোঃ শহিদুল ইসলাম। তিনি গণমাধ্যম ও মানবাধিকারের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সমাজে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থা”-এর চেয়ারম্যান মোঃ জে.এইচ রানা। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন একই সংস্থার সাধারণ সম্পাদক জনাব ইঞ্জি: মোঃ অনিকুল ইসলাম। তাঁর প্রাণবন্ত সঞ্চালনা অ�






