, ,

আদমপুর লাউড়া বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ইজারাদারকে বাচান

নিউজটি শেয়ার করুন

কিশোরগঞ্জ জেলার অষ্ট্রগ্রাম থানার আদমপুর লাউড়া বাজারের বেশীর ভাগ ভূমি অবৈধ দখলদারদের দখলে চলে গেছে। এ কারণে সরকার অবৈধ দখলদারদের নিকট থেকে কোনরকম রাজস্ব আদায় করতে পারছেনা।

জানা যায় অষ্ট্রগ্রাম থানার আদমপুর ইউনিয়নের বরাগীর কান্দি গ্রামের মোঃ আঃ করিম মিয়ার ছেলে মোঃ ফরহাদ মিয়া আদমপুর লাউড়া বাজার ও গো-হাট বাংলা ১৪৩৩ সলের জন্য ভ্যাট ও জামানত সহ ৪৮,৭৫০০০/= (আটচল্লিশ লক্ষ পচাত্তর হাজার) টাকা দিয়ে ইজারা গ্রহন করে যার স্মারক নং- ২৩৮ তারিখ ৯ই এপ্রিল-২০২৬ ইং। উক্ত স্মারকের আলোকে ১৪ই এপ্রিল-২০২৬ ইং তারিখে স্মারক নং-৯ মতে আদমপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সরেজমিনে ইজারা তফসিলকৃত ভূমি বুঝাইয়া দেন। কিন্তু সমস্যা এক জায়গায়! ইজারা তফসিলকৃত ভুমির পরিমান ১.১৩ (এক দশমিক তের) একর। ভূমির বুযিয়ে দেয়া হয়েছে মাত্র .২০ (বিশ) শতাংশ কিন্তু জমি বুঝিয়ে ইজারাকৃত বাকী ৯৩ (তিরানব্বই) শতাংশ জমি অবৈধ দখলকারীগন দখল করে রেখেছে। ফলে .২০ (বিশ) শতাংশ জমির ইজারা আদায় করা সম্ভব হইলে ও বাকী ৯৩ (তিরানববই) শতাংশ জায়গার ইজারা আদায় করা যাচ্ছে না। এছাড়া আরেকটি সমস্যা হলো ইজারাকৃত ১.১৩ (এক দশমিক তের) শতাংশের মধ্যে চিহ্নিত গো-হাটের ভূমি না থাকার কারণে ইজারাদার মোঃ ফরহাদ মিয়া গো- হাটের ইজারা আদায় করতেও সমস্যায় পড়েছে। ফলে ইজারাদার ইজারাকৃত ভূমি থেকে প্রয়োজনীয় রাজস্ব আদায় করতে ব্যর্থ হচ্ছে। ইজারাদার মারাত্মক আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে। ইজারাদার অষ্ট্রগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য একটি লিখিত আবেদন করেছে। ইজারাদার ফরহাদ মিয়ার বক্তব্য হলো এই যে, হয় বাজারের পুরো ভুমি উদ্ধার করে আমাকে বুঝিয়ে দিতে হবে নতুবা ইজারা ভূমির ভ্যাট, রাজস্ব ও জামানত কমিয়ে তা যে .২০ (বিশ) শতাংশ ভূমি বুযিয়ে দেয়া হয়েছে হারাহারি ভাবে নির্ধারণ করার দাবী জানিয়েছেন। নতুবা তার ভীষন ক্ষতি হয়ে যাবে বলে তিনি জানান।