গাজীপুরের কালিয়াকৈর থানায় গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে , বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ হতে মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দীর্ঘ ত্যাগ-তিতিক্ষা, বঞ্চনা, সংগ্রাম আর ৯ মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের পর অর্জিত হয় স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের। যাঁদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছিল এই স্বাধীনতা, আজ জাতি তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ‘মহান বিজয় দিবস-২০২৫’ পালন করে।
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে মঙ্গলবার সকালে (১৬ ডিসেম্বর) গাজীপুরের কালিয়াকৈর থানায় বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ বুদ্ধিজীবীদের সংবর্ধনা দেওয়া হয়, পরে কালিয়াকৈর বাজার থেকে একটি বিজয় র্যালি
হয়ে গুলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয় এসে উপস্থিত হয় সেখানে শহীদ মিনারে শহীদদের স্বরণ ১ মিনিট নিরবতা পালন করে ও মহান বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা, এইচ এম ফখরুল হোসাইন ও কালিয়াকৈর উপজেলা সকল প্রশাসন সহ সাংবাদিক,ও প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সরকারি আরো গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেরই উপস্থিতে আনুষ্ঠানিক কাজ সম্পন্ন হয়,
সেই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোঃ নাজিম উদ্দিন, ও বাংলাদেশ প্রেসক্লাবের সেক্রেটারি, পলাশ পাল, সেই সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক, মোঃ ফরহাদ খান, সেই সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব সহ সাংগঠনিক সম্পাদক মোঃআমির হোসেন, সেই সাথে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক, পল্লী বিদ্যুৎ ৭ নং ওয়ার্ড থেকে মোহাম্মদ মেহেদী মন্ডল,






