, ,

‎জাবিতে প্রজাপতি মেলা-২০২৫ অনুষ্ঠিত।

নিউজটি শেয়ার করুন

‎’উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’
‎ এই প্রতিপাদ্যকে লালন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গনে প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয় প্রজাপতি মেলা- ২০২৫।
‎৫ ডিসেম্বর সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কামরুল হাসান এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। উক্ত মেলায় আহ্বায়ক ছিলেন প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন। সারাদিন ব্যাপি এ মেলার আয়োজনের মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগীতা,ঘুড়ি উড়ানো প্রতিযোগীতা এবং আলোচনা সভা।
‎প্রজাপতি সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্য ১৫ তম প্রজাপতি মেলায় বিপন্ন প্রায় বিভিন্ন ধরনের প্রজাপতি প্রদর্শণী হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন দর্শনার্থীদের পদচারণায় মুখোরিত ছিল এই মেলা প্রাঙ্গণ।বিশেষ নজর কেড়েছে ছোট ছোট শিশুরা বাবা মায়ের হাত ধরে এসেছে এমেলায় যা এক কচিকাঁচার আসরে পরিণত হয়েছিল।
‎এছাড়াও মেলায় বিভিন্ন ধরনের স্টল গুলোতে দেশের ঐতিহ্য তুলে ধরতে বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসেছিল শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের এক শিক্ষার্থী জানান প্রজাপতি শুধু মাত্র আমাদের প্রকৃতির জন্যই গুরুত্বপূর্ণ নয়,শিশুদের মানসিক বিকাশের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরো জানান আমাদের দেশে ৩০০ এরও বেশি প্রজাতির প্রজাপতি রয়েছে যা প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
‎আলোচনায় বক্তারা প্রকৃতিতে প্রজাপতির গুরুত্ব তুলে ধরেন এবং এই প্রাণী রক্ষায় আমাদের কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত সে বিষয়ে আলোকপাত করেন।
‎প্রকৃতির জীব ও বৈচিত্র সংরক্ষণে বিশেষ অবদানের জন্য এবছর মেলায় বিশিষ্ট বন্যপ্রাণী বিশারদ সংরক্ষণবিদ,ড. আলী রেজা খানকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
‎পরে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে এ মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।