মোঃ ইউছুফ ভূঁইয়া, বিশেষ প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী গুণবতী হাইস্কুল মাঠে হাজারো ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল। কুমিল্লা বনাম নোয়াখালীর লড়াইয়ে গোটা মাঠ ছিল টানটান উত্তেজনায় ভরপুর।
গত ২৩ অক্টোবর, রোজ শুক্রবার বিকেলে গুণবতী স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফাইনালে মুখোমুখি হয় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মোঘরা ফ্রেন্ডস সোসাইটি ক্লাব ও নোয়াখালীর এনায়েতপুর একতা ক্লাব। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ৪-২ গোলে এনায়েতপুর একতা ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মোঘরা ফ্রেন্ডস সোসাইটি ক্লাব।
গুণবতী স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. মঞ্জুর আহমেদ সাকি সভাপতিত্বে, গুণবতী স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি আব্দুর রহমান ফরহাদ ফরায়েজী সঞ্চালনায়
জপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট এন্ড হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক মফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মফিজুর রহমান বলেন আজকের এই ফাইনাল শুধু একটি খেলা নয়, এটি আমাদের যুব সমাজের ঐক্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের প্রতীক। গুণবতী স্পোর্টিং ক্লাব প্রমাণ করেছে, চাইলে গ্রাম থেকেও বড় আয়োজন করা সম্ভব।”
তিনি আরও বলেন, “আজকের তরুণরা মাদক, কিশোর গ্যাং ও মোবাইলের অপব্যবহারে বিপথগামী হচ্ছে। তাদের এই অন্ধকার পথ থেকে ফেরাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ দেহই পারে একটি সুন্দর মন গড়তে। আমি বিশ্বাস করি, এই গুণবতীর মাঠ থেকেই একদিন জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে।”
এ সময় তিনি গুণবতী স্পোর্টিং ক্লাবের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “যুব সমাজের কল্যাণে, শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে আমার সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। আগামীতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনে আমি সর্বাত্মক সহযোগিতা করবো।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার, গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির মু. ইউসুফ মেম্বার, গুণবতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল, গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার হাফিজ উদ্দিন ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী আহসান উল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন গুণবতী স্পোর্টিং ক্লাবের সভাপতি এনামুল হক নয়ন, গুণবতী ইউনিয়ন জামায়াতের ব্যবসায়ী বিভাগের সভাপতি ইলিয়াস রুবেল, জামায়াত নেতা আব্দুল কুদ্দুছসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে আকর্ষণীয় প্রাইজমানি, ট্রফি ও মেডেল তুলে দেন এবং উভয় দলকে অভিনন্দন জানান।







