, ,

‌বোরো মৌসুম ২০২৬ খুলনা বিভাগে ধান ও চালের অভ্যন্তরীণ সংগ্রহ চলমান রয়েছে অনিয়ম পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে -আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক – এস এম কায়ছার আলী

নিউজটি শেয়ার করুন

খাদ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত খুলনা বিভাগে ২০২৬ বোরো মৌসুমের অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ চলমান রয়েছে । খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এর কার্যালয় সূত্রে জানা যায় ,

বিভাগের ১০ জেলায় মোট ৬৫৭০৫ মেট্রিক টন ধান ও ১৫৭৩৫১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা ওয়ারী বিভাজনে খুলনা জেলায় ৭২৪১ মেট্রিক টন ধান ও ১৯৮৮০ মেট্রিক টন চাল, বাগেরহাট জেলায় ৭৫১৩ ধান ও ৯৩৯৭ মেট্রিক টন চাল, সাতক্ষীরা জেলায় ৮০২৫ মেট্রিক টন ধান ও ১৯০৯৪ মেট্রিক টন চাল, যশোর জেলায় ১৫১৬৬ মেট্রিক টন ধান ও ৩৩১৫৯ টন চাল, ঝিনাইদহ জেলায় ৯১৫২ মেট্রিক টন ধান ও ১৬১৬৮ মেট্রিক টন চাল, মাগুরা জেলায় ৪১২২ মেট্রিক টন ধান ও ৫০৪৫ মেট্রিক টন চাল , নড়াইল জেলায় ৫২৮৪ মেট্রিক টন ধান ও ৫০১২ মেট্রিক টন চাল, কুষ্টিয়া জেলায় ৩৬৩৮ মেট্রিক টন ধান ও ৩৭৭৪৬ মেট্রিক টন চাল , চুয়াডাঙ্গা জেলায় ৩৬৭২ মেট্রিক টন ধান ও ৯৬৭৬ মেট্রিক টন চাল, মেহেরপুর জেলায় ১৮৯২ মেট্রিক টন ধান ও ২১৭৪ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে । নিতীমালা অনুযায়ী ধান ও চাল সংগ্রহে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ও বৈধ লাইসেন্সধারী মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহের নির্দেশনা রয়েছে । সংগ্রহের বিষয়ে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক খুলনা, এস এম কায়ছার আলী বলেন সরকারি ধান , ঢাল সংগ্রহে অনিয়মের তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে ।