, ,

হাতিরঝিল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন

নিউজটি শেয়ার করুন

২০ জুন ২০২৬ খ্রি. (শনিবার) সকাল ১০:১৫ ঘটিকায় হাতিরঝিল এলাকায় পরিচালিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ নজরুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। এছাড়াও রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় মাননীয় প্রতিমন্ত্রী হাতিরঝিল এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে তদারকি করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান মহোদয় জানান যে, আগামী সাত দিনের মধ্যে হাতিরঝিল এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করা হবে আর এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তিনি আরো বলেন এই লেক আমাদের আমরা সবাই মিলেমিশে এই লেক পর্যবেক্ষণ করবো।