, ,

সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের অঙ্গীকার স্লোগানে সাউথ এশিয়া সাহিত্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

এস এ রণি: গত ২৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ঢাকার সেগুন বাগিচার কচি কাঁচায় মিলনায়তনে সাহিত্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ দক্ষিণ এশিয়া গড়ার প্রত্যয় নিয়ে সাউথ এশিয়া সাহিত্য পরিষদ আয়োজনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনে সভাপতি গাজী মো. আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজগর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাউথ এশিয়া সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা চিত্রনায়ক ডি. এ. তায়েব।

প্রধান আলোচক ছিলেন কবি, সাংবাদিক ও কলামিস্ট এবং দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক অশোক ধর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাসাস কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মো. লিয়াকত আলী, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি, জনপ্রিয় কণ্ঠশিল্পী আলম আরা মিনু, চিত্রশিল্পী, কবি, গীতিকার ও সুরকার এস. এম. মিজানুর রহমান
বিজেইউসির ভাইস-চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান কাজল, প্রতিষ্ঠাতা মহাসচিব মোঃ মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম মিঠু, ক্রীয়া ও সংস্কৃতি সম্পাদক রফিকুল ইসলাম জুয়েল সহ অন্যরা।