, ,

লাল শাড়ি-চুড়ির সাজ, সাদা কাপড়ে শেষ বিদা

নিউজটি শেয়ার করুন

খুলনা–মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত নববধূ মিতু, তার বোন লামিয়া ও দাদি রাশিদা বেগমের জানাজা শুক্রবার সকাল ১০টায় খুলনার কয়রায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় স্থানীয় এলাকাবাসী, স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি বাসের সঙ্গে বরযাত্রী বহনকারী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসে থাকা বর-কনে, শিশুসহ প্রায় সবাই ঘটনাস্থলেই নিহত হন। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।