গত ১৪ নভেম্বর গভীর রাতে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের উপজেলার বিভিন্ন স্হানে রোবাস্ট পেট্রলিং অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান জানান সিলেটের পুলিশ সুপার মাহববুর রহমান ও অতি: পুলিশ সুপার
গোলাপগঞ্জ সার্কেলের পরামর্শে এ অভিযান পরিচালিত হয়। বিভিন্ন অপরাধীদরর ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযানে ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর গ্রামের ইসমত আলীর পুত্র নজরুল মৃত আয়াত আলীর পুত্র মো: বাবর বিরম উদ্দীনের পুত্র সৌরভ উদ্দীন, আব্দুল ওয়াবের পুত্র জাবলু মিয়া, এবং উপজেলার ছত্তিশ গ্রামের মৃত ওয়ারেছ আলীর পুত্র সোহেল আহমদ, বোদাই মিয়ার পুত্র আহমদ আলী, মৃত ময়না মিয়ার পুত্র আব্দুস সালামকে ১৭০ গ্রাম মাদক সহ বিভিন্ন আলামত সহ তাদের আটক করা হয়।
এছাড়া অভিযানে ওয়ারেন্ট ভূক্ত কটালপুর গ্রামের হাজী ইসমাইল আলীর পুত্র হেলাল উদ্দীনকে গ্রেপ্তার করে।
মাদক দ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।







