দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সহ-সম্পাদক উত্তম দাসের মাতা আরতী দাস ৭০ দুরাগ্য ক্যান্সার রোগে আক্রান্ত|
খুলনা সিটি মেডিকেলে চিকিৎসাধীন আছেন। গতকাল দৈনিক স্বদেশ বিচিত্রার খুলনা জেলা ও বিভাগীয় প্রতিনিধি গন তাকে দেখতে খুলনা সিটি মেডিকেলে উপস্থিত হয়। পত্রিকার সহ-সম্পাদক শেখ আনোয়ার হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন উত্তম দাস, স্বদেশ সরকার, এসএম নাজমুল হাসান, সন্দ্বীপ কুমার ঘোষ, মোঃ আকরাম হোসেন মল্লিক, মোঃ ইব্রাহিম মনির, মোহাম্মদ মোস্তাকিম শেখ প্রমূখ, অসুস্থ আরতি দাসকে দেখার পরে উপস্থিতি সকলে তার জন্য দোয়া ও প্রার্থনা করেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।।






