, ,

দিনাজপুর (৪২বিজিবি) বিরল সীমান্তে আসামীসহ গাঁজা এবং ভারতীয় ফেন্সিডিল জব্দ

নিউজটি শেয়ার করুন

২৮ ফেব্রুয়ারী ও ০১ মার্চ ২০২৬ বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, অস্ত্র,নারী ও শিশু পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোপন সংবাদ ভিত্তিতে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ০৭ টা ৩০মিনিট দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩১/৫-এস হতে আনুমানিক ২.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে আকরগ্রাম স্থান হতে নিম্নেবর্ণিত ০১ জন আসামীসহ ০৮ পুরিয়া গাঁজা এবং ০১টি অটোরিকশা আটক করেছে ৪২ বিজিবি।

আসামি-মোঃ কাইছার আলী (৬৫), পিতা-মৃত সজি মাহমুদ, গ্রাম-এম নগরবাড়ী, পোস্ট-এম নগরবাড়ী, থানা- উপজেলা বিরল, জেলা-দিনাজপুর।

উল্লেখ্য, ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, বিরল, দিনাজপুর কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামী মোঃ কাইছার আলী’কে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামীকে গাঁজা এবং অটোরিকশাসহ বিরল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় মর্মে জানাযায় ।

অদ্য ০১ মার্চ ২০২৬, রাত ০৩ টা ১০ মিনিট , দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ভান্ডারা বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২৭/১-আর থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈরাগীপাড়া গ্রাম স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয় বলে জানিয়েছেন বিজিবি । আটককৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে ৪২ বিজিবি র ।

আটককৃত মাদকদ্রব্য ও অটোরিকশা এর সর্বমোট সিজার মূল্য-(এক লক্ষ ত্রিশ হাজার চারশত) টাকা।

দিনাজপুর (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ।