, ,

‎গোবিন্দগঞ্জে হেরোইন-ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেফতার

নিউজটি শেয়ার করুন

মাদক ব্যবসার কোনো ঠাঁই গাইবান্ধায় নেই- আইনশৃঙ্খলা বাহিনী এ বার্তা আরও একবার স্পষ্ট করে দিল,এমন কড়া সতর্কতার মধ্যেই গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হেরোইন ও ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
‎রবিবার দুপুরে গোবিন্দগঞ্জ থানার বিশেষ অভিযানে নাকাই ইউনিয়নের নাকাই গ্রামের একটি পরিত্যক্ত কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে এলাকাটিকে গোপন আস্তানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে পুলিশ জানায়।
‎গোবিন্দগঞ্জ থানার এসআই (নিঃ) মো. নজরুল ইসলাম থানার জিডি নং-২৯৩ (০৬ ডিসেম্বর)-এর ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলসহ এ বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে নাকাই গ্রামের মো. বাবলু মিয়ার এল-সিস্টেম টিনসেড বাড়ির উত্তর-পূর্ব পাশে অবস্থিত পরিত্যক্ত কক্ষে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তারা হলেন
‎১. মেহেদী হাসান সবুজ সরকার (৩৫) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার, নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রাম মৃত আলী আহম্মেদ সরকারের ছেলে ।
‎২. মো.হুমায়ুন কবির (২৯) নাকাই ইউনিয়নের বাজুনিয়া পাড়ার মো. শহিদুল ইসলামের ছেলে ।
‎৩. আপেল মাহমুদ (৩২) নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রাম মৃত কফিল উদ্দিন প্রামাণিকের ছেলেকে গ্রেফতার করা হয়।
‎অভিযানকালে তাদের কাছ থেকে ৪৭ পুড়িয়া হেরোইন এবং ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকাভুক্ত করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মাদকদ্রব্যগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানা হাজতে সংরক্ষণ করে।
‎ঘটনার পর গোবিন্দগঞ্জ থানায় মামলা নং-০৯, ০৭ ডিসেম্বর ২০২৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক)/১০(ক)/৪১ ধারায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
‎গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মাদক ব্যবসা বন্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মাদক যে-কোনো জায়গায় লুকিয়ে রাখলে তা খুঁজে বের করা হবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না-গোবিন্দগঞ্জকে মাদকমুক্ত করতেই আমাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
‎