বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সহ দীর্ঘআয়ু কামনায় গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (৬ ডিসেম্বর) শনিবার বিকেলে সাঘাটা উপজেলা বিএনপির আয়োজনে ও ডাকসুর নির্বাচিত এজিএস সাবেক ছাত্রনেতা সফিকুল ইসলাম টিপু মন্ডলের পৃষ্ঠপোষকতায় সাঘাটা গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আরশাদুল কবির রাঙ্গা,উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক মতলুবর রহমান রেজা,বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জছিউল করিম পলাশ, সাঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বাবু,
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক আব্দুল মাজেদ মন্ডল রাঙ্গা, আহব্বায়ক আহম্মেদ কবির শাহিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল সহ অনেকে।
উপস্থিত বক্তারা বলেন, যখন সারা পৃথিবী বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন বেগম খালেদা জিয়া একাই দেশের হাল ধরেছিলেন। তিনি এ জাতির দুঃসময়ের ভরসা ছিলেন। অন্যায়ের কাছে তিনি কখনো মাথা নত করেননি, রাষ্ট্রক্ষমতার স্বার্থে কোনো আপস করেননি। আজ তিনি হাসপাতালের বেডে শারীরিক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন- এ দৃশ্য সমগ্র জাতির জন্য বেদনার।
আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি, তিনি যেন এই আপসহীন নেত্রীকে সুস্থতা দান করেন এবং তাঁর নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ আবার উন্মুক্ত করেন।






