খুলনার “মেঠোকবি” খ্যাত কবি মফিদুল ইসলামের কাব্যগ্রন্থ “একুশের ছড়া কবিতা” সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন সরকারি কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। বইটি এখন থেকে দেশের সরকারি কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিসমূহে সংরক্ষিত থাকবে।
লাইব্রেরি কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী ৬৪ কপি বই প্রকাশকের মাধ্যমে ইতোমধ্যে তাদের কার্যালয়ে পৌঁছে দিয়েছেন কবি মফিদুল ইসলাম। লাইব্রেরি কর্তৃপক্ষ বইটির নির্ধারিত মূল্য যথাসময়ে পরিশোধ করবে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে দৈনিক স্বদেশ বিচিত্রার সহযোগী সম্পাদক মোঃ আজগর হোসেন বলেন, “খুলনার একজন কবির বই সরকারি কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে স্থান পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এটি খুলনার সাহিত্য-সংস্কৃতির জন্য একটি মাইলফলক।”উল্লেখ্য, মফিদুল ইসলাম তার সহজ-সরল মাটির কাছাকাছি লেখার জন্য “মেঠোকবি” হিসেবে খুলনাসহ সারা দেশে পরিচিত। “একুশের ছড়া কবিতা” তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে অন্যতম।



