জীবনের ভগ্নাংশ
মোহাম্মদ জামিদুল ইসলাম
রঙিন কাগজে লেখা ইচ্ছে গুলো
কেন ছিঁড়ে যায় বাতাসে ?
কেন প্রতিটা চাওয়া হেরে যায়
অপূর্ণতার দরজায় এসে ।
কেন স্বপ্ন গুলো ধূসর আকাশে
রোদ উঠে না কোনদিন ।
কেন রঙিন বিকেলের গল্প লিখতে
পায়না কেন সুখের দিন ।
কেন চাওয়া গুলো পায়না পূর্ণতা
শেষ মুহূর্তে এসে ভেঙে পড়ে।
কেন স্বপ্নের দরজাগুলো হঠাৎ করে
মৃত্যু যন্ত্রণায় একাকী পুড়ে।
কেন এতো দ্রুত বদলে যায় সময়
যেখানে শব্দ আসতে চায়না ।
কেন এতো নিঃশব্দ হয়ে যায় মন
যেখানে স্বপ্ন জেগে ওঠে না ।
কেন এত সহজে হারিয়ে যায়
মনের ভেতরের সেই রঙিন দুনিয়া।
যেখানে জমা পড়ে ছিলো
অজস্র স্বপ্নের নিত্যনতুন চেতনা।
কেন স্বপ্ন গুলো দূরে সরে যায়
হাত বাড়ালেই মুছে যায় ধোঁয়ার মতো ।
কেন ইচ্ছে গুলো জ্বলে ওঠে না
পুড়ে ছাই হয়ে যায় কয়লার মতো ।
হয়তো এই অপূর্ণতাই আমার নিয়তি,
আর পূর্ণতা অন্য কারো গল্প ।
যা আমি দূর থেকে দেখি,ছুঁতে পারি না
এটাই যেন জীবনের ভগ্নাংশ।



