স্বদেশবিচিত্রা প্রতিবেদক : ঝিনাইদহের মহেশপুরে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ জুয়েল রানা (২২) নামের এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৫ জুন) ভোররাতের দিকে উপজেলার গয়েশপুর গ্রামে এ অভিযান চালানো হয়। আটক জুয়েল রানা উপজেলার গয়েশপুর গ্রামের প্রবাসী জসীম উদ্দীনের ছেলে।
অভিযানে রানার কাছ থেকে একটি ভারতীয় তৈরি আরজি ফোরটিন মডেলের রিভলবার, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি পিস্তলের কভার, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল, দুটি হাসুয়া ও একটি দা উদ্ধার করা হয়।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী গয়েশপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে জুয়েল রানাকে আটক করা হয়। পরে তার বাড়ি তল্লাশি করে এসব অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়। আটক যুবকের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।
স্বদেশবিচিত্রা/এআর







