জীবিতেশ্বর রায় জীবন-রংপুর প্রতিনিধি :
উত্তরবঙ্গের প্রানকেন্দ্র রংপুরে অনলাইন ভিত্তিক ডিজিটাল প্লাটফর্ম প্রত্যান্ত গ্রামীণ জনপদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও মানবিক বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নেওয়ার অসামান্য প্রচেষ্টায় তিস্তা টিভি, রংপুরের গর্ব শুভ যাত্রা শুরু করলো। এক ঝাক মেধাবী তারুণ্যের সক্রিয় অংশ গ্রহনে গ্রাম থেকে গ্রামের বস্তুনিষ্ঠ তথ্য ও মনোমুগ্ধকর বিনোদন উপহার স্বরূপ বৃহত্তর রংপুর কে সমগ্র বাংলাদেশে তথা সারা বিশ্বে তিস্তা টিভির যাত্রা একটি মাইলফলক অতিক্রম করলো। গত ০৬.০৬.২৫ শুক্রবার রংপুরের নব্দীগন্জে স্থানীয় কার্যালয়ে অত্র এলাকার সুধী ও গুনীজনের উপস্থিতিতে সুজন রায়ের সঞ্চালনায় কেক ও ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জনাব নজরুল ইসলাম রিয়াদ। এসময় উপস্থিত থেকে পুরো অনুষ্ঠান কে আলোকিত করেন সঙ্গীত জগতের নক্ষত্র ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব সোহাগ রহমত।আরও উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যথাক্রমে জনাব সোহাগ রহমত, অনুপম রায়, তুহিন, আঃ রাজ্জাক প্রমুখ। পিছিয়ে পড়া বিদ্যমান গ্রামীণ সমাজ ব্যবস্থা ও ঝিমিয়ে পড়া শিক্ষা পদ্ধতির আমুল পরিবর্তন সাধন করে শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে তিস্তা টিভি সার্বক্ষণিক অবদান রাখবে এই আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক দীর্ঘদিন প্রবাসে থেকে নিজ জন্মভূমি কে নিয়ে স্বপ্ন দেখা জনাব নজরুল ইসলাম রিয়াদ। এ ব্যাপারে তিনি সবার দোয়া ও সহযোগিতা প্রার্থী।







