স্বদেশবিচিত্রা প্রতিবেদক : চট্টগ্রামের তামাকুমন্ডি লেইনে অবস্থিত এম কে সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ মঈনুদ্দিন সোহেলের মালিকানাধীন ‘এম আর ফ্যাশন’ নামক দোকানটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং মালামালের ব্যাপক ক্ষতি হয়।
অগ্নিকাণ্ডের ঘটনা জানার পর ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে যান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। তার সঙ্গে ছিলেন মহানগরী সাংগঠনিক সম্পাদক ও কোতোয়ালী থানা সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলাম, মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি, মার্কেট মালিক, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিক নেতারা।
পরিদর্শনকালে এস এম লুৎফর রহমান ব্যবসায়ী মঈনুদ্দিন সোহেলকে সান্ত্বনা প্রদান করেন এবং এই বিপদের সময়ে ধৈর্য ও সাহস ধরে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেয়ার আহ্বান জানান
স্বদেশবিচিত্রা/এআর







