স্বদেশবিচিত্রা প্রতিবেদক : নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিতে জামালপুরের ইসলামপুরে মানববন্ধন করেছেন স্থানীয়রা। রোববার বিকালে উপজেলার পালবন্ধা ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর গ্রামে ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আবদুল হালিম।তিনি বলেন, যমুনা ও ব্রহ্মপুত্রের ভাঙনে ইসলামপুরে দীর্ঘদিন ধরে মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়েছে।
তিনি আরো বলেন, নদীভাঙনে অনেক পরিবার গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। তাদের ঘরবাড়ি ও সহায়-সম্পদ নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
স্বদেশবিচিত্রা/এআর







